1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:54 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন

  • Update Time : Friday, March 13, 2026
  • 569 Time View

Manual3 Ad Code

ফয়ছল আহমেদ সাগর :: মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলার, পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পৌরসভা এলাকায় ২ হাজার ৮৮৫টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে এই সহায়তা প্রদানের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড স্থানীয় প্রশাসন বিএনপির এক নেতার হাতে তুলে দিয়েছে—এমন অভিযোগ উঠেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হতে পারেন।

Manual7 Ad Code

জানা গেছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সাধারণত হতদরিদ্র পরিবারগুলোকে ঈদুল ফিতর ও ঈদুল আজহা-র আগে বিনামূল্যে চাল সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনের গঠিত কমিটির অনুমোদনের মাধ্যমে এই কার্ড বিতরণ করা হয়ে থাকে। প্রতি কিস্তিতে একজন সুবিধাভোগী সাধারণত ১০ কেজি চাল পান। কার্ড দেওয়ার ক্ষেত্রে হতদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্ত বা চরম অভাবী পরিবারকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে।

Manual3 Ad Code

তবে অভিযোগ উঠেছে, এ বছর বড়লেখা উপজেলা প্রশাসন সরাসরি রাজনৈতিক নেতার কাছে কার্ড হস্তান্তর করেছে। পৌরসভার এসব কার্ড দেওয়া হয়েছে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের কাছে।

কার্ড পাওয়ার বিষয়টি একাধিক সাংবাদিকের কাছে নিশ্চিত করেছেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন। তিনি বলেন, “পৌরসভার প্রকৌশলী আমাকে ডেকে এনে এসব কার্ড দিয়েছেন। তিনি বলেছেন, ইউএনও স্যার এগুলো নিতে বলেছেন। আমি ২ হাজার ৮৮৫টি কার্ড পেয়েছি। এখন প্রকৃত উপকারভোগীদের তালিকা নিশ্চিতের কাজ চলছে। তালিকা অনুযায়ী পরে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।”

Manual5 Ad Code

এ বিষয়ে বড়লেখা পৌরসভার প্রকৌশলী রাজীব বড়ুয়া সাংবাদিকদের জানান, ইউএনও ও এসিল্যান্ডের নির্দেশেই তিনি কার্ডগুলো বিএনপি নেতার কাছে দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “কার্ড কাউকে দেওয়া হয়নি। সব কার্ড এখনও পৌরসভাতেই রয়েছে।”

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!