1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 9:15 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

মদন মোহন কলেজ ছাত্রদলের অসহায়দের মাঝে ইফতার বিতরণে-কয়েস লোদী

  • Update Time : Wednesday, March 11, 2026
  • 184 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সাধারণ মানুষের রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে ক্ষুধার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা রাজপথের লড়াইয়ের পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে কলেজ ক্যাম্পাস এলাকায় মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ইফতার বিতরণের পূর্বে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দিন অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান এর পরিচালনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট ক্রিসেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন দিনার, মহানগর সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আজহার অনিক, সহ সাংগঠনিক আজমল হোসেন অপু, হাবিব আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ সভাপতি রাকিবুল ইসলাম, খালেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনাছ মাহফুজ, সালিম উদ্দিন, সুজন মিয়া, নাদিম আল হাসান, এইচ আর তানভির, মাসুম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, সাহিত্য প্রকাশনা সম্পাদক ইকরামুল বাপ্পি, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সহ তথ্য গবেষণা সম্পাদক আনিছ খান, সদস্য সুলেমান আহমেদ, মিরাজ, নুর মিয়া, সায়েম, নাহিদ, শাহরিয়ার প্রমুখ। এ সময় মদনমোহন কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!