1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 3:51 am
Title :

শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

  • Update Time : Tuesday, March 10, 2026
  • 249 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের শামীমাবাদ হলিভিউ ইয়ুথ ক্লাবের উদ্যোগে এক ইফতারন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লী অংশ নেন। মাহফিলে এলাকার মৃত্যুবরণকারী মরহুম ও মরহুমাদের মাগফেরাত কামনায় এবং এলাকাবাসী শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সৈয়দ শামীম আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন আল জান্নাত জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সেলিম আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবী যুবনেতা মারুফ আহমদ, জুবেদ আমিরী, মন্জু মিয়া, করিম আহমদ, রানা আহমদ, শফিকুল ইসলাম, মুসা আহমদ, টিপু আহমেদ ও হিমেল আহমদ প্রমূখ।

Manual6 Ad Code

ইফতার মাহফিলে বক্তারা বলেন, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। এই মাসে আমাদের সবাইকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজের একে অপরের পাশে দাঁড়াতে হবে। রমজান ও ঈদ আনন্দে একে অপরকে শামিল করতে হবে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। এলাকার উন্নতি ও সাফল্যের জন্য সবাইকে বেশী বেশী দোয়া করতে হবে।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!