1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:11 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও

  • Update Time : Saturday, March 7, 2026
  • 188 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে ডিজেলের সঙ্কট দেখা দিয়েছে। ইতোমধ্যে সিলেটের ৮০ ভাগ পাম্পে ডিজেল ফুরিয়ে এসেছে। এছাড়া পেট্রোল অকটেনও মিলছে না অনেক পাম্পে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানী তেলের দাম বেড়ে যেতে পারে এমন শঙ্কায় বৃহস্পতিবার রাত থেকে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এতে তৈরি হয়েছে সঙ্কট।

Manual1 Ad Code

তবে বিক্রেতারা বলছেন, রোববার ডিপো থেকে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে। এতে সোমবার থেকে এই দুই জ্বালানীর বাজার স্বাভাবিক হয়ে যাবে। তবে ডিজেল নিয়ে শংকিত তারা।

যদিও বিক্রেতারা বলছেন, চলতি মাসে জ্বালানী তেলের দাম বাড়ার শঙ্কা নেই। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ জ্বালানী তেল বিক্রেতাদের।

তবে বিক্রেতাদের এমন আশ্বাসে ভরসা রাখছেন না ক্রেতারা। শনিবারও সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। সবচেয়ে বেশি ভিড় কতরছেন মোটর সাইকেল চালকরা। পেট্রোল আর অকটেনের জন্যই ভিড় করছেন তারা। এতে অনেক পাম্পে ফুরিয়ে গেছে প্রেট্রোল ও অকটেনের মজুদ। নগরের কয়িটি পাম্পে পেট্রোল ও অকেটন বিক্রি বন্ধ রাখা হয়ছে। আর ৮০ ভাগ পাম্পে ডিজেল পাওয়া যাচ্ছে না।

নগরের কদমতলী এলাকার সুলেমান বক্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শনিবার সকাল থেকে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। এই পাম্পের সংশ্লিস্টরা জানান, গ্রাহকদের অতিরিক্ত চাপের কারণে শুক্রবার রাতেই পেট্রোল ও অকটেনের মজুদ শেষ হয়ে গেছে।

তিনি জানান, শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকে। রোববার ডিপো থেকে তেল সরবরাহ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

Manual6 Ad Code

শনিবার সিলেটে বেশিরভাগড় পাম্পে মোটর সাইকেল প্রতি ২০০ টাকার অধিক পেট্রোল বা অকটেন বিক্রি রছেন না বিক্রেতারা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানিয়েছেন, সিলেটের ৮০ ভাগ পাম্পে ডিজেল ফুরিয়ে গেছে। পেট্রোল অকটেনের মজুদও বেশিরভাগ পাম্পে ফুরিয়ে গেছে।

তিনি বলেন, শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকবে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকক্রেগ্রাহকদের চাপ বেড়েছে। তাই পেট্রোল ও অকটেন ফুরিয়ে গেছে। আশা করছি রোববার ডিপো থেকেসেরবরাহ করা হলে সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে।

তবে ডিজেল নিয়ে আমরাও শংকিত। কারণ সিলেটের গ্যসি ফিল্ড থেকেই উপজাত হিসেবে পেট্রোল ও অকটেন পাওয়া যায়। আর ডিজেল আমদানি করতে হয়। তাই দেশে ডিজেলের কী পরিমাণ মজুদ আছে তা আমরা নিশ্চিত নই।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, হুমড়ি খেয়ে সবাই যদি একসঙ্গে বেশি পরিমাণে তেল নিতে যান, তাহলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ তৈরি হবে। এ কারণে অপ্রয়োজনীয় মজুত না করে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানান তিনি।

তবে সিলেট বিভাগীয় ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ ফয়েজ জানান, পেট্রোল পাম্প মালিকরা ইচ্ছাকৃতভাবে ডিজেলের সঙ্কট তৈরি করেছেন।

Manual2 Ad Code

তিনি বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল রয়েছে। কিন্তু তারা চাহিদামতো বিক্রি করছেন না। মজুদ করে রাখছেন। পরে বাড়তি দামে বিক্রি করার জন্য তারা

শাব্বির বলেন, আমার গাড়ির জন্য যেখানে ৪০ লিটার ডিজেল প্রয়োজন। কিন্তু ২০ লিটারও পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!