1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 8, 2026, 9:57 am
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’

  • Update Time : Saturday, March 7, 2026
  • 107 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে বসবাসরত শান্তিগঞ্জ উপজেলাবাসীর সংগঠন ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৭ রমজান নগরীর মদিনা মার্কেটস্থ একটি অভিজাত পার্টি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০ জন এতিম শিশু ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ অংশ নেন। শান্তিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের সঞ্চালনায়

Manual1 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আনছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুস সাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির কামালী, শান্তিগঞ্জ সমিতি সিলেটের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান হাজী জালাল উদ্দীন, সিটি মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক রাজন, সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ-সভাপতি নাদিরা সুলতানা, শান্তিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবাদুর রহমান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি বেলায়েত আহমদ ও এলাফ উদ্দিন ভূঁইয়া ময়না, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আমিনিয়া এতিমখানা নেহারীপাড়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আমিনী।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি এম. সোয়েব আহমদ, বদরুল আলম টিপু, দানিয়েল হাসান, মাস্টার তালেব হোসেন ও মশিউর রহমান জায়গীরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শিহাব খান, যুগ্ম সম্পাদক সাংবাদিক এম জে এইচ জামিল, হেলাল আহমদ ও আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সাইদুল ইসলাম ও আজমল হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব ও দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, সাহিত্য সম্পাদক কবি আজমল হোসেন, আইন সম্পাদক টি এম ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন শাহিদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আহমদ, সহ-কোষাধ্যক্ষ এলমান আহমদ তানজির, সদস্য শিহাব উদ্দিন স্বপন, মাহফুজ হোসাইন, বেলাল খান এবং শোয়েব খান প্রমুখ। বক্তারা বলেন, এতিমদের সাথে নিয়ে ইফতার করা অত্যন্ত সওয়াবের কাজ। শান্তিগঞ্জ সমিতি সিলেট সবসময়ই সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!