1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 11:52 pm
Title :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

  • Update Time : Thursday, March 5, 2026
  • 157 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: জীবিকার তাগিদে পরিবারের স্বপ্ন পূরণ করতে প্রবাসে পাড়ি দিয়েছিলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রুবেল আহমদ। প্রতিদিনের মতোই কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে শেষ যাত্রা-সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই প্রবাসী তরুণ।

Manual2 Ad Code

 

বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। নিহত রুবেল আহমদ মৌলভীবাজারের কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রুবেল আহমদের মৃত্যু হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।

Manual5 Ad Code

 

নিহত রুবেল পরিবারের একমাত্র ছেলে এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!