1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 8:04 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নির্বাচনে জয়ের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে যা বললেন তারেক রহমান

  • Update Time : Saturday, February 14, 2026
  • 195 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই। এবার দেশ পুনর্গঠন করতে সবাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনও অজুহাতে কারও প্রতি অন্যায় করা যাবে না। যেকোনও মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে।রাজনৈতিক বই

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় মানুষ বিএনপিকে বিজয়ী করেছে। এটা জনগণের বিজয়। আজ থেকে সবাই স্বাধীন। সবাইকে অভিনন্দন। দেশে সবার অংশগ্রহণে ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, এবারের নির্বাচনে বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেছে। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দেশ গঠনে সবার চিন্তা গুরুত্বপূর্ণ। সবার মতামতে আমরা দেশ গঠন করবো।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। প্রশাসন ও সব নির্বাচনি কর্মকর্তাদের অভিনন্দন। কারণ আপনাদের সহযোগিতা না থাকলে এত সুন্দর নির্বাচন হতো না।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!