1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 6:24 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

৫ শতাধিক মানুষের মাঝে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণে- কয়েস লোদী

  • Update Time : Sunday, February 8, 2026
  • 198 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘ দুই দশক ধরে ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের সহযোগিতায় মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, শুধু রমজান নয়, বছরের বিভিন্ন সময় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়াচ্ছে- এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তিনি আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মতো সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এই ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরো বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হলো ত্যাগ, সংযম ও মানবতার সেবায় আত্মনিয়োগ- এই চেতনাকে ধারণ করেই সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেটের দক্ষিণ সুরমার লাওয়াইস্থ এলাকায় আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে আসমা নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
খাদ্রসামগ্রী বিতরণকালে বিএনপির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!