1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 4:51 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ

  • Update Time : Thursday, February 5, 2026
  • 390 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমি আপনাদের সন্তান। এই শহরেই আমার বেড়ে উঠা। তাই নগরীর সমস্যা ও সম্ভাবনা আমার সামনে দৃশ্যমান। বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট হলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। অল্প বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা হয়, সদর বন্যায় ডুবে যায়। দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে সঠিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আমি নির্বাচিত হলে বিশেষজ্ঞদের নিয়ে মাস্টারপ্ল্যানের মাধ্যমে নগরীর কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করবো। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট উপহার দিবো। ইনশাআল্লাহ।

Manual6 Ad Code

তিনি বৃহস্পতিবার দুপুরে নগরীর শিবগঞ্জ ও সোনারপাড়া এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। মাওলানা হাবিবুর রহমান প্রতিদিনই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার সকাল থেকেই শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকার বিভিন্ন বাজার ও মহল্লায় গণসংযোগের পাশাপাশি ভোটারদের সাথে মতবিনিময় করেন।

Manual3 Ad Code

তিনি বলেন, মানুষজন নির্বাচনের আগে প্রার্থীর কাছে নিজেদের অসুবিধার কথা জানাতে পারে, কিন্তু নির্বাচন শেষে তাদের খুঁেজ পাওয়া যায়না। কিন্তু, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের কল্যাণে কাজ করে যাবো।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সাবেক সিলেট মহানগরীর সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, জাস্টিস ফর জুলাই ইউকের উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, শাহপরান (র.) থানা জামায়াতের আমীর মুহাম্মদ সাহেদ আলী, স্থানীয় বাসিন্দা দিলোয়ার হোসেন রনি, ওয়ার্ড সভাপতি আবু হাসান ও মুরব্বি হামিদ বক্স মুহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!