1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 6:24 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট টুকেরবাজারে দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ

  • Update Time : Wednesday, February 4, 2026
  • 130 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোনো বড় বড় প্রতিশ্রুতি দিতে নয়, বরং আপনাদের একজন সেবক হওয়ার সুযোগ চাইতে। এবারের নির্বাচনে আমি ‘দাঁড়িপাল্লা’ মার্কা নিয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রার্থী। ‘দাঁড়িপাল্লা’ ন্যায়বিচারের প্রতীক। আমি কথা দিচ্ছি, জয়ী হলে সমাজে ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করব। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। এই এলাকাটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। বারবার নতুন জনপ্রতিনিধি আসলেও এলাকার কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এসময় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ওই এলাকার বিভিন্ন শ্রেণীপেশার বিপুল সংখ্যক সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন। সেখানে একটি প্রচার মিছিলও অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানকে জানান। তিনিও নির্বাচিত হলে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

Manual5 Ad Code

মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, প্রিয় এলাকাবাসী, ভোট একটি পবিত্র আমানত। আগামী ১২ তারিখে আপনারা যোগ্য ও সৎ মানুষকে বেছে নেবেন। আপনাদের একটি ভোট পারে আমাদের এলাকার ভাগ্য পরিবর্তন করতে। তাই আগামী ১২ তারিখে উন্নয়নের স্বার্থে, ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় আপনাদের মূল্যবান ভোট ও দোয়া প্রার্থনা করছি। আমি নির্বাচিত হলে কোনো আশ্বাস দেবো না, আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করবো ইনশাআল্লাহ। কাজের মাধ্যমেই আপনারা আমাকে চিনবেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্দা মাষ্টার আব্দুল হান্নান, পারভেজ আহমদ, জাকারিয়া আহমদ, মুরাদ আহমদ, কয়েস আহমদ, ফয়সল আহমদ, ইউসুফ বিন সানি, আমিনুল ইসলাম মাহমুদ, সাদিক আহমদ, রাসেল আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এর আগে মঙ্গলবার দুপুরে সিলেটের পার্ক ভিউ মেডিকেল এলাকা ও মাছিমপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে বিকেলে কালিঘাট এলাকায় একটি পথসভায় বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!