1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 12:42 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মানুষের পাশে দাঁড়াতে ও ন্যায়ের পথে সমাজ গড়তেই প্রস্তুত হাফেজ মাওলানা মাহমুদুল হাসান

  • Update Time : Thursday, January 29, 2026
  • 272 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: নির্বাচনী প্রচারণার চেনা স্লোগান আর আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আবারও মাঠে নামলেন হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। বৃহস্পতিবার বাদ যোহর নগরীর মেন্দিবাগ পয়েন্ট এবং ২৪ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও সাদিপুর এলাকায় গণসংযোগকালে তার কার্যক্রমে মানবিকতা ও আন্তরিকতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে।

Manual4 Ad Code

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শ্রমজীবী মানুষ, দোকানি, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে থেমে থেমে কথা বলেন তিনি। শুধু ভোটের অনুরোধ নয়—মানুষের অভাব, অভিযোগ ও প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই বলেন, এই প্রথম কোনো প্রার্থী তাদের কাছে এসে এমন আপন ভঙ্গিতে কথা বলছেন।

গণসংযোগকালে মাহমুদুল হাসান বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার সিঁড়ি নয়, এটা মানুষের সেবা করার মাধ্যম। দায়িত্ব নিতে, মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায়ের পথে সমাজ গড়তেই আমরা প্রস্তুত। আপনারা বিশ্বাস রাখলে ইনশাআল্লাহ কথা নয়, কাজ দিয়েই তার প্রমাণ দেব।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মানুষের আগ্রহ প্রার্থীকে ঘিরে বাড়তে থাকা সমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

Manual3 Ad Code

নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতে সিলেট-১ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা ও জনবহুল এলাকায় মানুষের দোরগোড়ায় গিয়ে কথা বলার এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, যাতে প্রতিটি মানুষের কাছে সেবার রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া যায়।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!