1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 12:07 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন – এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক

  • Update Time : Tuesday, January 27, 2026
  • 286 Time View

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :::সিলেটের গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নে লামার বাজার ব্রীজ সংলগ্ন পয়েন্টে প্রায় ৬ শতক সরকারি জমি দখল ও মাটি ভরাট করে দোকানঘর স্থাপনা নির্মাণ শুরু করেন হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান নামে ও তার পরিবার। প্রয়া ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। গত এক মাস ধরে সরকারি জমি দখল ও মাটি ভরাট করে দোকানঘর স্থাপনা নির্মাণ শুরু করে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড় টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পরিচালনা করে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। উচ্ছেদ অভিযানে প্রায় ৬ শতক জমি দখলমুক্ত হয় এবং নির্মাণাধীন সামগ্রী রড,সিমেন্ট, ১ টি বৈদ্যুতিক মিটার, ঢেউটিন জব্দ করা হয়।এ সময় অবৈধভাবে স্থাপনা নির্মাণে জরিত থাকা কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

উচ্ছেদ অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন ,গোয়াইনঘাট থানা পুলিশের এএসআই নীহার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেন,তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, দেলোয়ার হোসেন, লাফনাউন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, আবু বকর গাজী,উপজেলা ভূমি অফিসের নামজারী সহকারী, অসিম চন্দ্র দাস সহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

অভিযান পরিচালনার আগে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা হলেও বন্ধ করেনি মাটি ভরাট ও দোকানঘর নির্মাণ।অভিযানে পাকা করে নির্মাণধীন খুটি ভেঙে দেওয়া হয় ।

Manual3 Ad Code

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, ফয়জুর রহমান নামে এক ব্যক্তি তার পরিবার লামার বাজারে নদীর পাড়ে বেশ কয়েকদিন ধরে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে একটি কাঠামো নির্মাণ করার চেষ্টা করে আসছে।প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষেধ করা সত্ত্বেও নিষেধ অম্যান্য করে মাটি ভরাট ও পিলার নির্মাণ করে আসছিল।বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করি।অভিযানে পাকা পিলার ও শ্রমিকদের থাকার সেড ভাঙ্গা হয়েছে এবং নির্মাণ সামগ্রী রড,সিমেন্ট, টিন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে জড়িত কাউকে না পাওয়া মোবাইল কোর্ট করা হয়নি তবে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামালা দেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!