1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 10:46 am
Title :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

১৬নং ওয়ার্ডে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে দোয়া মাহফিল

  • Update Time : Wednesday, January 14, 2026
  • 426 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর আদর্শ, নেতৃত্ব ও সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে।
তিনি মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ এশা ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে হাওয়াপাড়া ও তাতিপাড়া নাগরিক কমিটির আয়োজনে মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হাওয়াপাড়া নাগরিক কমিটির আহ্বায়ক বিশিষ্ট মুরব্বী মমতাজ হোসেন জ্বলকদ এর সভাপতিত্বে ও ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেলওয়ার বক্স দিলু, আবু জাফর কামরান, হিজকিল গুলজার, আ.ন.ম শামসুদ্দিন রাজু, জুমা আহমদ, জুয়েল আহমদ জুবেদ, মিশু আহমদ, আবু হানিফ, জাকির হোসেন, আবিদ হোসেন, ফারদিন আহমদ আবির, মাহিদ ইকবাল, আখতার হোসেন সোহেল, ইসমাইল হোসেন খোকন, তৌহিদুর রুবেল, বেলাল আহমদ সবুজ, আবু জাফর কামরান, জাওয়াদ আহমদ তৌসিফ আহমদ।
এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে শিরনি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!