1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:04 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট কারাগারের বন্দিরাও এবার ভোট দেবেন

  • Update Time : Wednesday, January 14, 2026
  • 480 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন দেশের কারাবন্দিরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারের মোট ৩০০ জন বন্দি আগামী ১২ ফেব্রুয়ারি কারাগার এলাকাতেই স্থাপিত বিশেষ ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ পদ্ধতিতে ভোট প্রদানকারী বন্দিদের মধ্যে কেউ যদি ভোটের আগে জামিনে মুক্তিও পান, তবুও সাধারণ ভোট কেন্দ্রে নয়, কারাগার প্রাঙ্গণে স্থাপিত কেন্দ্রে এসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে।

সূত্র জানায়, সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ বর্তমানে প্রায় এক হাজার সাতশ বন্দি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৪০০ জন পোস্টাল ভোটের জন্য আবেদন করেন এবং যাচাই-বাছাই শেষে ২৫১ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। বাকি আবেদনকারীদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ তথ্যগত জটিলতার কারণে নিবন্ধন সম্ভব হয়নি। নিবন্ধিত বন্দিদের জন্য কারাগার প্রাঙ্গণে আলাদা ভোট কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যবস্থায় তারা ভোট প্রদান করবেন।

Manual2 Ad Code

অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে ৮৮৬ জন বন্দির মধ্যে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

Manual1 Ad Code

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, প্রায় ৪০০ জন বন্দি আবেদন করেছিলেন; যাচাই শেষে আড়াই শতাধিক বন্দির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং কিছু ক্ষেত্রে তথ্যগত ত্রুটি থাকায় আবেদন বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও জানান, পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত কোনো বন্দি ভোটের আগে জামিনে মুক্ত হলেও কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কারাগারের নির্ধারিত কেন্দ্রে এসেই ভোট দিতে হবে।

Manual4 Ad Code

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, তাদের কারাগার থেকে ৪৭ জন বন্দির পোস্টাল ভোটের নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং যাদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে তাদের সবাইকে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হয়েছে।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!