1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:38 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

  • Update Time : Wednesday, January 14, 2026
  • 183 Time View

Manual5 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপাড় গোরাগ্রাম বিলপাড় এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর (বয়স ১৫ বছর) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

Manual5 Ad Code

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বরযাত্রীরা আসার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে তিনি কনের অভিভাবক ও স্থানীয়দের বাল্যবিবাহের কুফল এবং রাষ্ট্রীয় আইন সম্পর্কে অবহিত করেন।

এ সময় কনের পরিবারের কাছ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকারে মুচলেকা নেওয়া হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিমও অংশ নেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দি লক্ষণছড়া গ্রামের রাজু নামের এক যুবকের বিয়ে ঠিক করা হয়েছিল। বাড়িতে গেট ও খাবারের আয়োজনসহ সব প্রস্তুতি চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। গোপনে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করি। গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই কার্যক্রম সফল হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের বেআইনি কার্যক্রম প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!