1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:38 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

জাফলংয়ে পেলুটারের চাপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

  • Update Time : Sunday, January 11, 2026
  • 191 Time View

Manual2 Ad Code

সংবাদদাতা গোয়াইনঘাট ::: সিলেটের জাফলংয়ে বালু উত্তোলনে ব্যবহৃত পেলুটারের চাপায় পারভেজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত পারভেজ উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল (৮ম খণ্ড) গ্রামের জামাল মিয়ার ছেলে।

Manual6 Ad Code

রবিবার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে, জাফলংয়ের কান্দুবস্তি জুমপার বেরীবাঁধ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি গর্তের পাশে দায়িত্ব পালনকালে আজিজ ও ফারুক আহমেদের মালিকানাধীন পেলুটারের চাপায় পারভেজের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

Manual2 Ad Code

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই আব্দুল হান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন কেন্দ্রিক ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ জোরদারের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!