1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 3:02 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

ভোট ও গণভোটের বার্তা নিয়ে জাফলংয়ে ভোটের গাড়ি

  • Update Time : Wednesday, January 7, 2026
  • 143 Time View
Oplus_131072

Manual4 Ad Code

সংবাদদাতা গোয়াইনঘাট ::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিলেটের পর্যটননগরী জাফলংয়ে ব্যতিক্রমধর্মী প্রচার কার্যক্রম চালিয়েছে ‘ভ্রাম্যমাণ ভোটের গাড়ি’।

Manual3 Ad Code

বুধবার (৭ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সুপার কারাভ্যান বহরের আওতায় বিজিবি ক্যাম্প সংলগ্ন জাফলং ট্যুরিস্ট স্পটে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
`দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত দর্শনার্থীদের মাঝে প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার, এবং জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরা হয়। প্রদর্শিত হয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যও।

Manual2 Ad Code

ভোটের গাড়িতে থাকা শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক গান এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত, যা পর্যটকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. লোকমান মিয়া, নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়া প্রমুখ।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!