1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:16 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

গোয়াইনঘাট প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র ইংরেজি নববর্ষ শুভেচ্ছা ও মতবিনিময় সভা

  • Update Time : Monday, January 5, 2026
  • 283 Time View

Manual4 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

Manual3 Ad Code

সোমবার (৫ ই ডিসেম্বর) বেলা ১২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের নিজস্ব হল রুমে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম-সম্পাদক হারুন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, কাওসার আহমদ রাহাত,  মনিরুজ্জামান মনির প্রমূখ।

মতবিনিময় সভায় ওসি মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না। যে আয়না সমাজের কোথায় ময়লা আবর্জনা তা  সনাক্ত করতে পারেন। আপনারা সমাজের দর্পন। আমি হলাম জনগণের ঝাড়ুদার। জনগণের সার্বিক নিরাপত্তা জোরদার করা আমার দায়িত্ব। আমার কর্মকালীন সময়ে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমার সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি। পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করলে কোন অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

Manual3 Ad Code

তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তাই সাংবাদিকদের কাছে অনুরোধ থাকবে, যেকোনো তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের মাধ্যমে নির্বাচনকে ঘিরে জনমনে আস্থা ও শান্তি বজায় রাখতে সহযোগিতা করবেন। পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!