1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:57 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

আমরা হাদী হত্যার বিচারে প্রতিশ্রুতিবদ্ধ: সিলেটে রিজওয়ানা হাসান

  • Update Time : Saturday, January 3, 2026
  • 185 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা হাদী হত্যার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ৷ এই সরকারের সময়েই হাদী হত্যার বিচার করা আমাদের প্রত্যয়৷ শনিবার সকালে সিলেটের লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্টা আরও বলেন, পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেওয়ার এখন সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়৷ একই সময় গণভোটে অংশ নেবার আহ্বান জানান তিনি।

সৃষ্টির সেরা হিসেবে অন্যান্য সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে৷ আত্মত্যাগ দিয়ে সমাজ গড়া সম্ভব, আত্মতুষ্টি দিয়ে সব ক্ষেত্রে সম্ভব না- বলেন সৈয়দা রিজওয়ানা হাসান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের ফোকাস ঠিক করতে গিয়ে সমাজের বৃহত্তর স্বার্থে ফোকাস করবেন৷ লক্ষ্য যেন সমাজের তরে হয়।

Manual1 Ad Code

সমাজে কেউ যেন কাউকে বিশ্বাস করতে না পারে, সেরকম একটা প্রবণতা চলে। সকলকে বিতর্কিত করে ফেললে জাতিকে নেতৃত্ব দেবার লোক পাবেন না। এইটাই তাদের উদ্দেশ্য।

এত মানুষ পাবেন কোথায়, একটা সেটআপ বদলে দিয়ে আরেকটা সেটআপ আনার? প্রশ্ন রাখেন উপদেষ্টা।

Manual2 Ad Code

সমাবর্তনে উপস্থিত হয়ে ১০৭৫ জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!