1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 24, 2026, 11:01 pm
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

  • Update Time : Wednesday, December 31, 2025
  • 125 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :::‘ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপরের এক দোয়া মাহফিল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন এর পরিচালনায় সকল ব্যবসায়ীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আমির হোসেন, তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাভিভূত গনতন্ত্র উত্তোরনে উনার অবদান চীর স্বরনীয় হয়ে থাকবে তিনি সকলের কাছে উনার জন্য দোয়া চেয়ে বলেন আল্লাহ রাব্বুল আল আমিন দেশমাতা কে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকাহত পরিবার কে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।

Manual8 Ad Code

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সত্তার, সাবেক সাধারন সম্পাদক হাজী সেলিম আহমদ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জয়,মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক উপদেষ্টা সৈয়দ নুর,মদিনা মার্কেটের সাবেক ব্যবসায়ী ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান শাহজামাল,মদিনা মার্কেট সিতার বেকারীর সত্তাধিকারী ও আগামী নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নতুনবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রাজন,ব্যবসায়ী সমিতির সাবেক সদস্য শামীম আহমদ, আব্দুল কাহার,ব্যবসায়ী মাহমদ আহমদ,শামীম আহমদ,ইয়াছিন আহমদ,ফারেস আহমদ বশির প্রমুখ। দোয়া পরিচালনা করেন বৃহত্তর মদিনা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আনিকা ডিপার্টমেন্টাল ষ্টোর এর মালিক হাফিজ মাওলানা মুহিবুর রহমান। এর আগে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সমস্ত দোকান বন্দ রেখে শোক পালন করেন ব্যবসায়ীবৃন্দ।এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন বৃহত্তর মদিনা মার্কেটের সকল ব্যবসায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমাদের আহবানে সারাদিয়ে আপনারা যে শোক প্রকাশ করেছেন তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আবারও দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান আল্লাহ রাব্বুল আল আমিন উনাকে যেনো জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!