1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:31 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

দোয়া মাহফিল শেষে সিলেটের ৬টি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়ন দাখিল

  • Update Time : Monday, December 29, 2025
  • 323 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা :::‘ আসন্ন ত্রয়োদশ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য সিলেট জেলার ৬টি আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীগণ। সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে দোয়া মাহফিল শেষে এক যোগে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন জামায়াত প্রার্থীগণ।

Manual2 Ad Code

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এবং সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

Manual8 Ad Code

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জামায়াত ১১ দলের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। শেষ দিনে সকল প্রার্থীগণ মনোনয়ন জমা দিয়েছেন। তবে আসন সমঝোতা হলে নির্ধারিত আসনের জামায়াতের প্রার্থীগণ মনোনয়ন প্রত্যাহার করে নিবেন। তাই সবাইকে ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জোটভুক্ত দলসমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দোয়া মাহফিল শেষে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে প্রার্থীগণ পৃথকভবে মনোনয়ন পত্র দাখিল করেন।

Manual4 Ad Code

প্রার্থীদের মধ্যে থেকে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ সিলেট জেলা ও মহানগর দায়িত্বশীল, স্ব স্ব এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!