1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:58 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে ৬ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন ১০০ প্রবাসী

  • Update Time : Saturday, December 27, 2025
  • 196 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার একশ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিচ্ছে জেলা প্রশাসন।

আজ শনিবার এ সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রবাসীদের সম্মাননা প্রদান উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল ১০টায় র‌্যালির মাধ্যমে এ অনুষ্ঠানমালা শুরু হয়। র‌্যালিটি কিনব্রিজ এলাকা থেকে শুরু হয়ে রিকাবীবাজারের কবি নজরুল অডিটরিয়ামে শেষ হয়।

Manual5 Ad Code

অডিয়ারে বেলা সাড়ে ১১ টা থেকে শুরু হবে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এরপর সন্ধ্যা সিলেট সার্কিট হাউসে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানিয়েছেন, দেশে ও প্রবাসে নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের একশ জন প্রবাসীকে এই সম্মাননা দেওয়া হবে।

জেলা প্রশাসন আরও জানায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়।

Manual8 Ad Code

ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।

সিলেট জেলা প্রশাসনের অতিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!