1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 12:15 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এম এ রউফ এর উদ্যোগে ভাতগাও ইউনিয়ন বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : Saturday, December 27, 2025
  • 210 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :::‘ যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও কাউন্সিল এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ দেশে ফিরলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের সামনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজার এলাকার একটি অভিজাত হোটেলের হলরুমে যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ এর উদ্যোগে, ভাতগাও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাতগাও ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক সোনা মিয়ার পরিচালনায়,

Manual8 Ad Code

দোয়া ও আলোচনা সভা উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সায়ামুজ্জামান সামাদ, সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আব্দুর রউফ, ভাতগাও ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন, ফটিক মিয়া, ভাতগাঁও ইউপি বিএনপির নেতা-সানুর মিয়া, ফারুক মিয়া, জাহাঙ্গীর মিয়া, হাবিবুর রহমান, মেম্বার লিলু মিয়া, নুরুল আমীন, সুমন আহমদ, আয়না মিয়া,রুবেল আহমদ,সিরাজুল ইসলাম, সাদিক মিয়া, যুবদল নেতা শরীফ আহমদ, আমীন উদ্দিন, নাঈম আহমদ, সিলেট মহানগর ছাত্রদল নেতা শরিফ আহমদ তালুকদার, মাজেদ,ইয়াসিন,সাজু, নাইম আহমদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ও কাউন্সিল এবং সুনামগঞ্জ জেলা বিএনপি’র উপদেষ্টা এম এ রউফ তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনে প্রবাসে বিএনপি নেতাকর্মীরা নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন। তারা বিদেশের মাটিতে থেকেও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনকে জাগিয়ে রেখেছিলেন। তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রাম করায় দেশের জনগণ আগামী জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো গঠনে ৩১ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় শেষে চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির কল্যাণের লক্ষ্যে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াদুদ ।

 

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!