1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 9:41 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

তারেক রহমানকে স্বাগত জানিয়ে সিলেটের স্বেচ্ছাসেবকদল ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান

  • Update Time : Thursday, December 25, 2025
  • 178 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে অভিনন্দন জানিয়ে ঢাকার রাজপথে বিশাল ‘স্বাগত বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন সিলেট স্বেচ্ছাসেবক দল। এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বক্তারা বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই বাংলাদেশের হারানো গণতন্ত্রের পূর্ণজাগরণ ঘটবে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই দেশে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে যাবে।” বক্তারা আরও বলেন, সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে নবগঠিত যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সিলেটের দুই কৃতি সন্তান আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খছরুজ্জামান খছরুকে সদস্য সচিব মনোনীত করায় তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, প্রবাসে বিএনপির এই নতুন নেতৃত্ব দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিছিল ও সমাবেশে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীদের মুখে তারেক রহমানের আগমনী বার্তা ও বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে ঢাকা।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!