1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:10 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

তারেক রহমানকে বরণ: সিলেট থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মী

  • Update Time : Tuesday, December 23, 2025
  • 558 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পিতবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দেশজুড়েই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সিলেটেও তারেককে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি।

জানা যায়, বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইটটি ওইদিন সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এরপর এটি ঢাকায় রওয়ানা করবে।

দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে প্রথমে সিলেটে আসলেও নিরাপত্তার স্বার্থে সিলেটে বিমান থেকে নামবেন না তারেক রহমান। দলীয় নেতাকর্মীদেরও সিলেট বিমানবন্দর এলাকায় যেতে মানা করেছে বিএনপি। তবে তারেক রহমানের যাত্রাবিরতির কারণে সিলেট ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এদিকে, তারেক রহমানকে বরণ করতে সিলেটেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক প্রস্তুতি সভা করা হয়েছে। প্রস্তুতি সভায় তারেক রহমানের ফেরার দিনে ঢাকায় বড় বহন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সিলেটের বিএনপি নেতাকর্মীরা এখন ঢাকামূখী। ঢাকায় বড় সমাগম করতে চান সিলটে বিএনপির শীর্ষ নেতারা। সিলেটের ৬ আসনে মনোনয়ান পাওয়া ও মনোনয়নপ্রত্যাশী নেতারাও ঢাকায় বড় শোডাউন দেখাতে চান।

সিলেট বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, তারেক রহমানের সংবর্ধনায় সিলেট থেকে ঢাকায় প্রায় ৫০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার চেষ্টা করছেন নেতারা। ইতোমধ্যে অনেকে ঢাকায় চলে গেছেন। তবে বেশিরভাগই যাবেন বুধবার রাতে।

দেশে ফেরার পর বৃহস্পতিবার দুপুরে তারেক রহমানকে সংবর্ধনা প্রদান করবে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Manual8 Ad Code

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেটটুডেকে বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কেবল বিএনপি নয়, সাধারণ মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমান লন্ডন থেকে প্রথমে সিলেটে আসবেন, একারণেও সিলেটের মানুষদের মধ্যে বাড়তি উদ্দীপনা রয়েছে।

তিনি বলেন, তারেক রহমনেকে বরণ করতে সিলেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাবেন। এ ব্যাপারে মহানর বিএনপির পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনেকে ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন। বাকীরা আজকালের মধ্যে চলে যাবেন। সাধারণ মানুষজনও এই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী হতে ঢাকায় যাচ্ছেন।

Manual8 Ad Code

কয়েস লোদী বলেন, আমার ধারণা সিলেট মহানগর ও সদর উপজেলা থেকেই প্রায় ৫০ হাজার লোক ঢাকায় যাবেন।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটটুডেকে বলেন, সিলেট জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাবেন। কেউ কেউ ইতোমধ্যে চলে গেছেন। আমরা একটি বড় বহর নিয়ে বুধবার রাতে রওয়ানা দেবো।

Manual6 Ad Code

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে সিলেট থেকে ঢাকাগামী একটি আলাদা ট্রেন ভাড়া নেওয়ার কথা শুনেছি। যদিও এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত আসেনি। তবে বাকীসবগুলো ট্র্রেনেই আলাদা বগি যুক্ত করা হয়েছে।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সিলেটের প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের দলটির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের যেদিকে যাবেন সবদিকেই এই একই আলোচনা। আর সিলেট থেকে ঢাকামূখী সব পরিবহনেরই টিকিট আগে থেকে ফুরিয়ে গেছে। সবাই নেতাকে দেখতে ঢাকায় যেতে চায়।

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার

লন্ডন থেকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। এ কারণে এ বিমানবন্দর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটটুডেকে বলেন, ইতোমধ্যে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারী জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে। তাছাড়া ওইদিন বিমানবন্দর এলাকায় কোন লোকসমাগমও করা যাবে না।

সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ সিলেটটুডেকে বলেন, বিমানন্দর এলাকায় সবসময়ই নিরাপত্তা জোরদার থাকে। ন্তির্জাতিক ফ্লাইট অবতরণের আগে আমরা সবসময়ই সর্বোচ্চ সর্ক থাকি। এবারও তার ব্যত্যয় হবে না। তার পাশপাশি যে ধরণের নির্দেশনা আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!