1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:34 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার

  • Update Time : Sunday, December 21, 2025
  • 439 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী থেকে একটি ভারতীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২০ ডিসেম্বর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী পান্থুমাই এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব অস্ত্র জব্দ করে।
বিজিবি জানায়, , কয়েকজন অস্ত্র চোরাকারবারী ভারত হতে অবৈধভাবে অস্ত্র এনে অন্য একটি চোরাকারবারী গ্রুপের নিকট হস্তান্তরের উদ্দেশ্যে স্থানীয় একটি সবজি ক্ষেতে মাটির নিচে চাপা দিয়ে রাখে। পরবর্তীতে চোরাকারবারীরা অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে ১ টি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাতে উক্ত এলাকা হতে বিজিবি এবং পুলিশের যৌথ অভিযানে ২৫ টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেল এর স্প্রিং উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্থিতিশীল পরিস্থিতিকে যেন কোনোভাবেই এসব অবৈধ অস্ত্র চোরাচালান এর মাধ্যমে অস্থিতিশীল করতে না পারে এ ব্যাপারে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Manual2 Ad Code

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!