1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
November 9, 2026, 5:30 am
Title :

সিলেট গোলাপগঞ্জে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

  • Update Time : Thursday, December 18, 2025
  • 409 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন নিহত হন।

এছাড়াও আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

নিহতরা হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

Manual8 Ad Code

আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।

হতাহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!