1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 6:34 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : Thursday, December 18, 2025
  • 377 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: রইছ উদ্দিন চৌধুরী ইসলামীয়া মাদরাসা, আলিনগর, বিয়ানিবাজার, সিলেট এর প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। এ ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলে এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করতে সহায়ক ভূমিকা রাখে। তিনি সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে বিদ্যালয় কর্তৃক এ ধরণের প্রতিটি কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর ) সকালে-সিলেট আখালিয়া নোয়াপাড়া ক্যাম্পাসে-সিটি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অ্যাওয়ার্ড প্রদান ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

সিটি মডেল স্কুল ও সিটি আদর্শ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শাহখুররম ডিগ্রী কলেজ, টুকের বাজার, সিলেট সহকারী প্রফেসর(ICT) আব্দুস শহিদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী ওবায়দুল হক শাহীন, অন্যানদের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক মো: আল ফাহাদ মোল্লা, সিনিয়র শিক্ষক লিংকন তালুকদার।

এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১ম থেকে ৫ম স্থান অর্জনকারীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!