1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 5:33 pm
Title :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

  • Update Time : Monday, December 15, 2025
  • 155 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (১৪ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। তারা জানায়, শনি ও রবিবার নরগীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual1 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ সুরমা থানাধীন কায়স্তরাইলের কনকর্ড আবাসিক এলাকার আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬), এয়ারপোর্ট থানাধীন হাউজিং এস্টেটের মো. ফেরদৌস রহমান (২৩), জালালাবাদ থানার সোনাতলা গ্রামের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫), মোগলাবাজার থানার জাহানপুরের বাসিন্দা, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবিদুর রহমান আবিল (৪৬), সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহপরান থানার সাদিপুর নোয়াগাঁওয়ের মুমিনুল ইসলাম মুমিন (৩৫) এবং শাহপরাণ থানার মেন্দিবাগ এলাকার বাসিন্দা ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য তুহেল আহমদ (৩৩)।

Manual4 Ad Code

তারা সবাই বিস্ফোরক উপাদানাবলী, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্ধিগ্ধ আসামী বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তাদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!