1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
May 7, 2026, 9:34 pm
Title :
কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সেবা নিশ্চিতে ৫ অঞ্চলে ভাগ করা হলো সিলেট সিটি করপোরেশন সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে -কমিশনার কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী

১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সম্মিলিতভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে-খন্দকার মুক্তাদির

  • Update Time : Friday, December 12, 2025
  • 330 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট সদর ও মহানগর এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার মধ্য দিয়ে সেই গণজোয়ারের চূড়ান্ত সফলতা আসবে। ধানের শীষের সাথে মিশে আছে এদেশের কোটি জনতার আবেগ। এটি শুধু বিএনপির প্রতীক নয়, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ। আপামার জনতার সম্মিলিত প্রচেষ্ঠায় সিলেট-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
সিলেট-১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (১২ ডিসেম্বার) সিলেট সদর উপজেলার মোগলগাঁও জুমআর নামাজ আদায় শেষে সর্বস্তরের জনসাধারণের সাথে গণসংযোগকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারী সিলেট সদর ও মহানগরী এলাকার সকল ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কোন অপশক্তি সাধারণ মানুষের স্বাধীন ভোটাধিকারে যাতে হস্তক্ষেপ করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার অর্জনের জন্য ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। দেশের মানুষ আর কোন পেশী শক্তির কাছে আত্মসমর্পন করবে না।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে তিনি মোগলগাঁও জামে মসজিদ জুম্মার নামাজ শেষে বাদ মাগরিব বালাগঞ্জ সমিতির এজিএম অংশ গ্রহণ করেন এবং এশার নামাজ আম্বরখানা কলোনী মসজিদে আদায় করে স্থানীয় মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন পরে রাতে ২৭নং ওয়ার্ড গোটাটিকর ফ্রেন্ডস সোসাইটি আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পুরস্কার বিতরণ ও ঐ ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্ভীদের সাথে মতবিনিময় সভা মিলিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!