1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 7:48 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটের ৩১ হাজার প্রবাসী নিবন্ধন করলেন ‘পোস্টাল ভোটে’

  • Update Time : Friday, December 12, 2025
  • 495 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: পোস্টাল ভোটে নিবন্ধন করলেন সিলেটের ৩১ হাজার প্রবাসী। বিশ্বের নানা প্রান্তে থাকা সিলেটের প্রবাসীরা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। দেশে বসেই নয়, বিদেশে অবস্থান করেও নিজের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসীদের মধ্যে।সিলেট ভ্রমণ গাইড

Manual8 Ad Code

 

নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালুর পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় মোট ৩১ হাজার ১৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

সিলেট বিভাগে নিবন্ধিতদের মধ্যে পুরুষ ২৭ হাজার ৪৬৪ জন এবং নারী ৩ হাজার ৫৪৭ জন। আরও ৪৯ জন প্রবাসীর আবেদন রয়েছে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

 

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট জেলায় নিবন্ধন করেছেন ১৬ হাজার ২৫১ জন। যার মধ্যে পুরুষ ১৪ হাজার ৩৫ জন, নারী ২ হাজার ২১৪ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩০ জন। মৌলভীবাজার জেলায় নিবন্ধন করেছেন ৭ হাজার ৮১১ জন প্রবাসী। তাদের মধ্যে পুরুষ ৭ হাজার ২৭ জন ও নারী ৭৮৪ জন। এ জেলায় প্রসাবী ভোটার হিসেবে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ১১ জন। তাছাড়া হবিগঞ্জ জেলায় প্রবাস থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৩২৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৮৯ জন ও নারী ভোটার রয়েছেন ২৩৯ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৫ জন প্রবাসী ভোটার। সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৬২৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ৩১৩ জন এবং নারী ভোটার রয়েছেন ৩১০ জন এবং অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৩ জন প্রবাসী ভোটার।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে বৈদেশিক ঠিকানা সংশোধনের সময়সীমা প্রবাসী ভোটারদের অনুরোধে শুধু সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও বাহরাইনে ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।’ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

ইসি আরও জানিয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া কোনো প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। তাই ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় কর্মস্থল বা পরিচিত জনের সঠিক ঠিকানা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Manual4 Ad Code

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সে দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য, সঠিক ঠিকানা প্রদান করা অপরিহার্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!