1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 1:48 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

৫ দফা দাবিতে ৮ দলের শনিবারের বিভাগীয় সমাবেশ সফল করুন-মুহাম্মদ ফখরুল ইসলাম

  • Update Time : Friday, December 5, 2025
  • 141 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও এখনও জুলাই সনদের আইনী ভিত্তি না হওয়া জাতির জন্য দুঃখজনক। জামায়াতসহ ৮ দল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে অঙ্গিাকারাবদ্ধ। তাই জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে আমরা এখনো রাজপথে রয়েছি। আমাদের জনগুরুত্বপূর্ণ ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ৮ দলের আজকের (শনিবারের) সমাবেশ সফলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।

Manual7 Ad Code

তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে শনিবারের ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে অনুষ্ঠিত প্রচার মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহিব আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রচার মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার বিকেলে শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে নগরীর উপশহর এলাকায় পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী।

অপরদিকে শুক্রবার বিকেলে শাহপরান থানা পূর্ব জামায়াতের উদ্যোগে শাহপরান গেইট এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল।

Manual7 Ad Code

এদিকে শুক্রবার পৃথক সময়ে সিলেট সদর উপজেলা, জালালাবাদ থানা, বিমানবন্দর থানা, কোতোয়ালী পশ্চিম থানা ও দক্ষিণ সুরমা থানার উদ্যোগে পৃথক পৃথক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সদর উপজেলা আমীর নাজির উদ্দিন, জালালাবাদ থানা আমীর মাওলানা আলা উদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল ইলাম মফিক, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম ও দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান প্রমূখ।

Manual8 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!