1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:58 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে অসহায়দের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

  • Update Time : Monday, December 1, 2025
  • 220 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে সিলেট নগরীর আম্বরখানা, চৌহাট্রা, দরগা মহল্লা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) রাতে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমীন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, কানাইঘাট পূর্ব লক্ষী প্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আবদুর রহমান আবির, মহানগর ছাত্রদল নেতা তারেক আহমেদ জয়, ল’ কলেজ ছাত্রদল নেতা ফারুক আহমেদ প্রমুখ।

Manual2 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া।খালেদা জিয়ার সুস্থতার সবার কাছে দেশের সকল জনগণের কাছে দোয়া চান।

Manual1 Ad Code

এ সময় সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা আজ খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। আমরা তাদের কাছে দোয়া চেয়েছি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আনিসুর, বাহার, সোহেল, সাইয়ান, রাব্বি, তাওহীদ, ইমাদ, সারোয়ার হোসেন সুজন, সাইফুল বারী,কাউসার আহমেদ, মামুন, ফয়সল আহমদ, মোমেন আহমেদ, তোফায়েল আহমেদ শুভ, বিজয় সরকার, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীমসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!