1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 5:40 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে: সিলেটে সাদিক কায়েম

  • Update Time : Saturday, November 29, 2025
  • 228 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, সিলেটের যে সম্ভাবনা আছে তা আগের নেতৃত্ব কাজে লাগাতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে সঠিক প্রার্থীদের বাছাই করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, ইনসাফভিত্তিক সিলেট গড়তে হবে। সিলেটের সাদাপাথরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও যুব সমাবেশে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

তিনি বলেন, এই প্রজন্মকে সঠিকভাবে পরিচালিত করতে হলে শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। শিক্ষার অবকাঠামো ও মান উন্নয়নে জামায়াতের প্রতিনিধিরা কাজ করবেন। প্রতিটি হাসপাতালকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। দাঁড়িপাল্লার প্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবেন।

Manual5 Ad Code

সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদি কাঠামো থাকবে না। কেউ তা কায়েম করতে চাইলে হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হবে।

Manual5 Ad Code

জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্ম ইনসাফের পক্ষে থাকবে বলে তিনি।

Manual6 Ad Code

ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষে প্রতিনিধিরা বিজয়ী হয়েছে৷ তাই আসন্ন নির্বাচনেও জনগণের ভূমিধস ম্যান্ডেট নিয়ে জামায়াত এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করবে।

এই স্বাধীন বাংলাদেশে দিল্লীর দাদাগুরু চলবে না, সীমান্ত হত্যাকাণ্ড চলবে না। সীমান্তে যদি আর একটা লাশ পড়লে ১৮ কোটি জনগণ একসাথে তা প্রতিহত করবে। বিগত সময়ে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার স্বাধীন বাংলাদেশে হবে। একইসাথে লন্ডনের প্রেসক্রিপশনে কেউ বাংলাদেশকে পরিচালিত করতে চাইলে তা পারবে না।

আগামীর বাংলাদেশ হবে তিতুমীরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ- বলেন তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত সুধীজনদের নিয়ে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোআ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!