1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 2:24 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে কাল থেকে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

  • Update Time : Wednesday, November 26, 2025
  • 235 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: ৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিশেষ জননিরাপত্তা নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে বিশেষ নির্দেশনা জারি করেছে এসএমপি। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘৪৭ তম বি.সি.এস এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর হতে ৮ ডিসেম্বর/২০২৫খ্রি. (আবশ্যিক বিষয়) এবং ১০ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর/২০২৫খ্রি. (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত সকাল ১০.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে আমি নিম্নস্বাক্ষরকারী সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/ অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। উক্ত পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

Manual4 Ad Code

 

এই আদেশ আগামী ২৭ নভেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। পরীক্ষার তারিখ সমূহঃ- আগামী ২৭, ৩০ নভেম্বর ও ১, ৩, ৪, ৭, ৮ ডিসেম্বর (আবশ্যিক বিষয়) এবং ১০, ১১, ১৫, ১৮ ডিসেম্বর (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!