1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 7:54 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

তারুণ্যের উৎসব ২০২৫: প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ

  • Update Time : Saturday, November 22, 2025
  • 140 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার (২২ নভেম্বর) সিলেটে পরিবেশ অধিদপ্তর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমন্টাল ক্লাবের আয়োজনে প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব-উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুব-উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবিত পরিবেশবান্ধব বিকল্প পণ্য নিয়ে ২২টি স্টলে প্রদর্শনীতে অংশ নেন। প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ০৮টা পর্যন্ত চলে।

Manual5 Ad Code

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ ফেরদৌস আনোয়ারের সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আফজারুল ইসলামের পরিচালনায় সমাবেশের প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। তিনি বলেন, প্লাস্টিক দূষণ রোধ করতে প্লাস্টিকের বিকল্প পণ্যের বাজার দ্রুত বৃদ্ধি করতে হবে। তরুণদের নেতৃত্বে এসব পণ্য ভবিষ্যতে পরিবেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করবে।

সকাল ১১টায় প্রধান অতিথি প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করে উদ্যোক্তাদের সাথে আলোচনায় অংশ নেন। উদ্বোধনী পর্ব শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ পরিবেশবান্ধব পণ্যের গুরুত্ব, প্লাস্টিক নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তা এবং তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Manual4 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এনভায়রনমন্টাল ক্লাবের প্রধান নির্বাহী, সাফকাত তাসিন প্লাস্টিক নিয়ে তাদের ক্লাবের বিভিন্ন কার্জক্রমের পাশাপাশি বলেন, এই মেলায় আমরা চেষ্টা করেছি একদম প্লাস্টিক ব্যবহার না করার জন্য। আমরা চাই প্লাস্টিকের ব্যবহার কমিয়ে একটি টেকসই বাংলাদেশ তৈরি করতে।”

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!