1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 3:06 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

৬ ডিসেম্বর শনিবার ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করুন-এডভোকেট জুবায়ের

  • Update Time : Friday, November 21, 2025
  • 187 Time View

Manual7 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে একযোগে প্রচারণা চালাবে ৮ দল। এই প্রচারণার অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অমুসলিম প্রার্থীও থাকবেন। ৮ দলীয় জোটের সাথে আসন সমঝোতা করে আগামী সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আগামী নির্বাচনে জামায়াত এবং জোটের প্রার্র্থীকে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। সেন্টার ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম জোরদার করতে হবে। সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।

Manual2 Ad Code

তিনি শুক্রবার (২১ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সমাবেশে সিলেট মহানগর আওতাধিন সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-১ আসন নির্বাচন পরিচালক ও সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!