1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 3:09 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

লালাবাজারে উঠান বৈঠক : ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক দাঁড়িপাল্লা-মাওলানা লোকমান আহমদ

  • Update Time : Wednesday, November 19, 2025
  • 281 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেছেন, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক হচ্ছে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক। এই প্রতীককে ইসলামের দুশমনরা এতটাই ভয় পায়, যার কারণে তারা দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে। কারণ দেশে সত্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি এই প্রতীক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা হয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এদেশের ছাত্র-জনতার রক্ত ও জীবনের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়ে ইসলামের বিজয়ের সূচনা শুরু হয়েছে। পূর্ণ বিজয়ের জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন ইসলামের পক্ষে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি বুধবার রাতে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঝাজর নরসিংপুর সেন্টার কমিটি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

রশিদপুর জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী ফারুক মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সহ সভাপতি মহীউদ্দীনের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন, জেলা শিবির সেক্রেটারি তোফায়েল আহমদ,বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব শহীদুর রহমান শহীদ, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মোহিত, সেক্রেটারি ফয়জুর রহমান শামীম, কুতুবপুর জামে মসজিদের মোতাওয়াল্লী জিতু মিয়া, ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুর রহমান, ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জয়নুল হক আলম।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!