1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:58 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হবিগঞ্জে মাকে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর সিলেটে গ্রেপ্তার

  • Update Time : Monday, November 17, 2025
  • 280 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজল মিয়াকে ঘটনার ২০ বছর পর সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৬ নভেম্বর) রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

Manual3 Ad Code

র‍্যাব সূত্র জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক বিরোধের জেরে নিজ বাড়িতে মা আঙ্গুরা বেগমকে গলা কেটে হত্যা করেন তিনি। হত্যার পর আঙ্গুরার দেহ ঘরের ভেতরে এবং বিচ্ছিন্ন মাথা বাইরে রেখে পালিয়ে যান ফজল।

এ ঘটনায় আঙ্গুরার আরেক ছেলে আবদুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

মামলাটির বিচার শেষে হবিগঞ্জ আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিনের অনুসন্ধানের পর র‍্যাব-৯ এর একটি দল গোয়াইনঘাটের পূর্ব জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual3 Ad Code

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ফজল মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!