1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

সিলেটে বিপ্লবী সাহিত্য পরিষদের আদি নববর্ষ উদযাপন

  • Update Time : Monday, November 17, 2025
  • 250 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটে পয়লা অগ্রহায়ণ আদি বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বিপ্লবী সাহিত্য পরিষদ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকেলে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে ‘আদি নববর্ষ আনন্দ শোভাযাত্রা’ নামে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সংসদ প্রাঙ্গণে সমাপ্ত হয়। সন্ধ্যায় সংসদের সভাকক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। বিপ্লবী সাহিত্য পরিষদ সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্যসচিব কবি ও সংগঠক দেওয়ান এএইচ মাহমুদ রাজা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন কবি বাছিত ইবনে হাবীব, কবি মামুন সুলতান, কবি ইশরাক জাহান জেলী, কবি রাহনামা শাব্বির চৌধুরী, চিত্র শিল্পী আব্দুল করিম চৌধুরী, ভ্রমনকাহিনী লেখক মোয়াজ আফসার, গল্পকার মিনহাজ ফয়সল, কবি তাজুল ইসলাম, লুৎফুর রহমান তোফায়েল, মুন্নি আক্তার, শান্তা কামালী, কামাল আহমদ, মকসুদ আহমদ লাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুবাদ বখত চৌধুরী রুবেল, সেলিম আহমদ খান, রাশেদ খান, শাহ শরীফুন্নেছা, আখলাকুল আম্বিয়া, জাহরা ও নাহিদা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পয়লা অগ্রহায়ন আমাদের আদি নববর্ষ। এটি আমাদের চিরায়ত বাংলার অনন্য নিদর্শন। এদিন কৃষক নতুন ধান ঘরে তুলে। তাই এদিনের গুরুত্ব নববর্ষের চেয়ে কম নয়। আমাদের আদি এই ঐতিহ্য ও ইতিহাসকে সামনে নিয়ে আসতে চাই। এরকম ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যাত্রা।

Manual2 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!