1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:50 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

নির্বাচিত হলে সিলেটের প্রধান ৬টি সমস্যার দ্রুত সমাধান করবো-মাওলানা হাবিবুর রহমান

  • Update Time : Sunday, November 16, 2025
  • 180 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাকে সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী থেকে আমাকে মনোনীত করা হয়েছে। আমি ১৯৭৯ সাল থেকে সিলেটে কাজ করে আসছি। তাই সিলেটের সমস্যাগুলো আমার ভালোভাবে জানা। এর মধ্যে প্রধান ৬টি সমস্যা হচ্ছে- রাস্তার, ড্রেনেজ, বিশুদ্ধ পানির, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আর নদী এলাকার নদীভাঙ্গনের সমস্যা। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে এসব সমস্যার দ্রুত সমাধান করবো। এছাড়া অন্যান্য যে সকল সমস্যা রয়েছে আপনাদেরকে সাথে নিয়ে সব সমস্যার সমাধান করে সিলেটকে একটি আদর্শ শহরে পরিণত করবো ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

তিনি শনিবার রাতে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে সেন্টার কমিটি গঠন উপলক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার সাথে আমাদের যোগাযোগ সমস্যার শেষ নেই। রেললাইন পুরাতন হয়ে গেছে, রেলের সংকট রয়েছে। ভোট দিয়ে যদি আমাকে সুযোগ দেন, তাহলে রেললাইনকে ডাবল করবো। ৩ ঘণ্টা থেকে ৪ ঘণ্টার মধ্যে ঢাকায় গিয়ে পৌঁছার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদের দোয়া ও ভোট চাই। আপনার একটি ভোট অনেক মূল্যবান। এই ভোটের মাধ্যমে দেশ বিক্রি হয়ে যেতে পারে আবার দেশের পরিবর্তনও হয়ে যেতে পারে। তাই আপনারা চিন্তা করে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।

এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আজাদ মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আজমল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি আল ইমরান, সাবেক ছাত্রনেতা রায়হান আহমদ, আজাদ মিয়া, তরমুস আলী, আক্রম আলী, মো. টুনু মিয়া, জৈন উদ্দীন, মিফতাউর রহমান, মাষ্টার এখলাসুর রহমান, আব্দুল বাসিত, নূর উদ্দিন, রফিক মিয়া, সোওয়াব আলী, রইস খাঁন, চেরাগ আলী, চেরাগ আলী বুদাই, নূর মিয়াও আব্দুল কাদির প্রমুখ।

Manual6 Ad Code

এদিকে শনিবার বিকেলে দাঁড়িপাল্লার সমর্থনে নগরীর নাইওরপুল থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত শত শত জনতার অংশগ্রহণে প্রচার মিছিলে অংশগ্রহণ করেন প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এসময় মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এছাড়া এদিন রাতে তিনি সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ও ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!