1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 1:51 pm
Title :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জাফলংয়ে সাদা পাথর লুট কান্ডে অভিযুক্ত আনোয়ার আটক

  • Update Time : Sunday, November 16, 2025
  • 181 Time View

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে সাদা পাথর লুটপাটের ঘটনায় জড়িত অন্যতম সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। গত শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জাফলং জিরো পয়েন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় মাদক সেবনের দায়ে আরও দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে। আটক আনোয়ার হোসেন উপজেলার জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসে জাফলং জিরো পয়েন্টে সংঘটিত পাথর লুটপাটের ঘটনায় আনোয়ার হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পেয়ে দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ার তার কয়েক সহযোগীকে নিয়ে জিরো পয়েন্টের একটি রুমে মাদক সেবন করছে।

তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায় এবং তাকে আটক করে।

Manual4 Ad Code

এ বিষয়ে ওসি তরিকুল ইসলাম তালুকদার বলেন, জাফলংয়ের পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, চলতি বছরের ৭, ৮ ও ৯ আগস্ট টানা তিনদিন ধরে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট সাদা পাথর লুট করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৮ আগস্ট গোয়াইনঘাট উপজেলা ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

Manual1 Ad Code

এর আগে গত (১৯ আগস্ট) লুটের মামলায় অভিযুক্ত আফজল হোসেন ও জাবেদ আহমদকে আটক করে জেলহাজতে পাঠায় গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!