1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
August 9, 2026, 12:04 pm
Title :
শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল

সিলেটে ২০ কেজি গাঁজাসহ তরুণী আটক

  • Update Time : Monday, November 10, 2025
  • 176 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে এক তরুণীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব বলছে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ সদর এলাকা থেকে এক তরুণী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছে।

পরে লালাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে তল্লাশি চালানো হলে একটি কফি রঙের ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

Manual4 Ad Code

আটক ওই তরুণী হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে রিয়া আক্তার (২০)। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।

Manual5 Ad Code

আটক তরুণী ও উদ্ধার করা মাদকদ্রব্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!