1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:10 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

তারেক রহমানের নির্দেশনা অমান্য করে বড়লেখা-জুড়ীতে মোটরসাইকেল শোডাউন

  • Update Time : Sunday, November 9, 2025
  • 1079 Time View

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি:: সিলেট বিভাগের মনোনয়ন প্রক্রিয়া চলাকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ছিল নমিনেশন যেই পান, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে বুধবার (৫ নভেম্বর ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মৌলভীবাজার-১ বড়লেখা ও জুড়ী সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পাওয়া শরিফুল ইসলাম সাজুর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন হওয়ায় দলে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ ও হতাশা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই ঘটনায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, যা আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় পর্যায়ের নেতারা।

Manual5 Ad Code

এদিকে বড়লেখা উপজেলার বাসিন্দা সবার পরিচিত মুখ সিলেট বিভাগীয় সাংবাদিক ও পরিষদের সভাপতি ফয়ছল আহমদ সাগর বলেন, বড়লেখা-জুুুরির বিএনপি দলীয় প্রার্থী ঘোষণার পর, দলীয় প্রার্থী ঘোষনার পর বড়লেখায় শরীফুল হক সাজুর এমন কৌশল ব্যবহার করেন জনসাধারণ বুঝতে বাকি নয় যে উনার ব্যক্তিগত মনোনীত এমপি প্রার্থী আছেন।

এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতা জানান, তারেক রহমানের নির্দেশ অমান্য করে শরিফুল হক সাজুর সাম্প্রতিক শোডাউন এবং বক্তব্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তাঁরা হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন, এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য।

Manual2 Ad Code

নাসির উদ্দিন বলেন,দলীয় প্রার্থী ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করছেন। তবে কিছু সুবিধাবাদী যারা সারা জীবন নিজের স্বার্থের জন্য কাজ করেন, তারা শরিফুল হক সাজুকে নিয়ে জামায়তের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে কাজ করছে। নাসির উদ্দিন আহমেদ মিঠুর দলীয় মনোনয়ন নিশ্চিতের পর শরিফুল হক সাজুর অনুসারী পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা বিএনপি’র অসাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির পলাশ, ছাত্রদল নেতা আবু, বাবুর হোসেন আপন সহ কিছু দলীয় অনুসারে নিয়ে মোটরসাইকেল শোডাউনে আমরা নিজেরাই লজ্জিত। এ ব্যাপারে আমরা দলীয় হাই কমান্ডকের সাথে আলাপ করব।

জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু বলেন, মৌলভীবাজার-১ আসনে আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু কে বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষণা করায় জুড়ী ও বড়লেখা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আপামর জনসাধারণ আনন্দিত। কিন্তু মনোনয়ন প্রত্যাশী অপর এক প্রার্থী শরিফুল হক সাজুকে বিগত ১৭ টি বছর আমরা মাঠে পাইনি। এখন তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শোডাউন করে। মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual4 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!