1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 6:20 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

ঝাড়ু হাতে রাস্তায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

  • Update Time : Saturday, November 8, 2025
  • 215 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: দেশের একসময়ের আলোচিত র‌্যাবের ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হয়ে আসার পর একের পর এক পদক্ষেপ নিয়ে ব্যাপক প্রশংসিত হচ্ছেন। সিলেটকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী করতে তার গৃহীত একের পর এক পদক্ষেপ গোটা সিলেটজুড়ে ব্যাপক প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আবারও তিনি ঝাড়ু হাতে নেমেছেন সিলেটের রাস্তায়। শনিবার সকালে পর্যটন তারুণ্য উৎসব উপলক্ষে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে দেখা গেল এমন ব্যতিক্রমী চিত্র।

নিজ হাতে ময়লা পরিষ্কারের কাজ করে তিনি বললেন, ‘এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।’

Manual4 Ad Code

নগর পরিষ্কারে তিনি শুধু নির্দেশনাই দেননি, নিজ হাতে ময়লাও পরিষ্কার করেছেন।

Manual7 Ad Code

সিলেটে প্রশাসনিক পালাবদলের পর স্পষ্টভাবে একটি পরিবর্তনের হাওয়া বইছে। প্রশাসনিক ক্ষেত্রে নতুন গতি সঞ্চার হয়েছে। সিলেটের নাগরিক জীবনকে রীতিমতো অসহনীয় করে তোলা নানা সমস্যার মূলোৎপাটনে মাঠে নেমেছেন এই মানবিক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সাদা পাথর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথর উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর স্টক জব্দ করার মাধ্যমে আলোচনায় আসেন। ওই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে-ই অবৈধভাবে পাথর উত্তোলন করবে, তার ‘জীবন ফানা-ফিল্লাহ করে দেবেন’। এরপর থেকে পাথরকাণ্ডে জড়িতরা গা ঢাকা দিতে শুরু করে।

Manual2 Ad Code

ডিসির উদ্যোগে ইতিমধ্যে সিলেট নগরের বিভিন্ন অংশে অবৈধ দখল উচ্ছেদ, খাল ও ফুটপাত উদ্ধার, জনসচেতনতা বৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ, ওসমানী হাসপাতাল পরিদর্শন, বিমানবন্দরে ওয়াইফাই চালু এবং পরিবেশ সংরক্ষণের কার্যক্রম চলমান রয়েছে। এমনকি ইতিপূর্বে তিনি নিজে হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Manual3 Ad Code

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে সিলেট সাইকেলিং কমিউনিটির সহযোগিতায় অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে ভলান্টিয়ার অব বাংলাদেশ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিডি ক্লিন বাংলাদেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!