1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:16 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে পি.আই.ও সমিতি’র নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

  • Update Time : Friday, November 7, 2025
  • 213 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: সিলেটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি.আই.ও) সমিতি’র বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর’২৫) বিকালে নগরীর নাইওরপুল এলাকার এক অভিজাত হোটেলে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

Manual8 Ad Code

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ।

Manual3 Ad Code

অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দু:ব্য:অ:এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম (সাকিব),উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মানিকগঞ্জ সদর মোঃ আলী নুর,মানিকগঞ্জ-সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব রেফাউল আজম এবং অর্থ সম্পাদক পদপ্রার্থী স্বপন মাতুব্বর।এছাড়া সিলেট বিভাগের সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সভাকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলেছে।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, ডিপার্টমেন্টের এই ক্রান্তিকালে নিম্নলিখিত এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য একটি যোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করা অপরিহার্য:১.ডিডিএম-এর পদসমূহের যুগোপযোগী আপগ্রেডেশন ও আধুনিক অর্গানোগ্রাম বাস্তবায়ন।২. যুক্তিসঙ্গত ও স্বচ্ছ বদলী নীতিমালা প্রণয়ন।৩. বিভিন্ন কর্মসূচির বিদ্যমান বাস্তবায়ন পরিপত্রসমূহ সংশোধনপূর্বক যুগোপযোগী করে বাস্তবায়ন।৪. প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ।

Manual2 Ad Code

সভায় প্রার্থীদের সাথে ভোটারদের সরাসরি মতবিনিময়ের পাশাপাশি সমিতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের মুক্তমঞ্চ হিসেবে কাজ করবে বলে সকলেই আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও সকলে যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর পি.আই.ও. সমিতি গঠনপূর্বক জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শত ব্যস্ততার মাঝেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পূর্বক সভাটিকে সাফল্যমন্ডিত করায় সকল সহকর্মীকে সিলেটের হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!