1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 3:06 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫

  • Update Time : Tuesday, November 4, 2025
  • 146 Time View

Manual1 Ad Code

সিলেটের কথা ::: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন যাত্রী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি রয়েল কোচ পরিবহন নামে অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন ও অন্তত ২৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Manual2 Ad Code

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!