1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
June 25, 2026, 6:33 am
Title :
সিলেটের পর্যটন কেন্দ্র নানা বয়সী মানুষের ঢল সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কথা রেখেছে সিসিক, ৮ ঘণ্টাতেই অপসারিত হলো নগরের কোরবানির বর্জ্য বৃষ্টি উপেক্ষা করে সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত সিলেট নগরবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে ঈদ মোবারক জানিয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায়-এসএমপি কমিশনার

  • Update Time : Sunday, November 2, 2025
  • 227 Time View

Manual3 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করতে হবে। সুশিক্ষিত প্রজন্মই পারে সমাজ ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে ও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
রবিবার (২ নভেম্বর) সকালে নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিক্ষক ও অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন তথা বহুতল ভবন নির্মাণ, স্মার্টবোর্ড স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুবুর রহমান হাদী এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণীর শিক্ষার্থী সাকিব আল হাসান। গীতা পাঠ করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হরি প্রিয়া দেবী পূজা।
মতবিনিময় সভায় কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান খান ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!