1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 9:13 am
Title :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

স্ট্যান্ডে ৫টির জায়গায় ৩০টি গাড়ি রাখা হচ্ছে : এসএমপি কমিশনার

  • Update Time : Wednesday, October 29, 2025
  • 233 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা ::: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, “অনেক জায়গায় পাঁচটি গাড়ি রাখার অনুমতি থাকলেও সেখানে ৩০টি পর্যন্ত গাড়ি রাখা হচ্ছে, এতে রাস্তা সংকীর্ণ হয়ে পড়ছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করে রাস্তা প্রশস্ত করা হবে এ বিষয়ে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থা ব্যবস্থা নেবে।”

সিলেট মহানগর এলাকায় সুষ্ঠু ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

Manual8 Ad Code

 

সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেট একটি পর্যটননগরী—এখানে পর্যটন শিল্পের বিকাশে সুষ্ঠু ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, “বর্তমানে অনেক যানবাহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে, আবার মাঝপথে যাত্রীরা ছিনতাইয়েরও শিকার হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে পরিবেশবান্ধব, ভাড়া-সাশ্রয়ী ও যাত্রীবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”

Manual1 Ad Code

তিনি জানান, গণপরিবহন চালুর নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হবে। জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, গণপরিবহন ব্যবস্থা চালু হলে যাত্রীদের সময় ও ভাড়া সাশ্রয় হবে, ভ্রমণ হবে আরামদায়ক এবং নগরীর যানচলাচল হবে শৃঙ্খলিত। এতে সিলেট আধুনিক ও পরিকল্পিত নগরীতে পরিণত হবে।

Manual3 Ad Code

সভায় উপস্থিত ছিলেন এসএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ, দোকান-মালিক সমিতির সদস্য, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক নেতৃবৃন্দ, সিলেট উইমেন চেম্বারের সদস্যবৃন্দ, ইমাম সমিতির সদস্য, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি, সিলেট জেলা সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!