1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
September 24, 2026, 1:35 am
Title :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

  • Update Time : Wednesday, October 29, 2025
  • 245 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না- এই নিয়মের কঠোর প্রয়োগে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বৃহস্পতিবার সময়সীমা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে অতিরিক্ত সিমগুলো।

বিটিআরসি সম্প্রতি পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকলে অতিরিক্ত সিমগুলো অপারেটরদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডি-রেজিস্টার করা হবে।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকি সিমগুলো কাস্টমার কেয়ার সেন্টার বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে দৈবচয়নের ভিত্তিতে বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিম বন্ধ করে দেবে।

Manual5 Ad Code

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল ফোনে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে সহজেই তথ্য জানতে পারবেন।

Manual7 Ad Code

বিটিআরসি সতর্ক করে বলেছে, সময়সীমা শেষে যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল না করেন, তাহলে কমিশন নিজস্ব পদ্ধতিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করবে।

Manual3 Ad Code

এই সিদ্ধান্তের মাধ্যমে মোবাইল সিমের অবৈধ ব্যবহার ও প্রতারণা নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!